সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জ্ঞানচর্চার এক উজ্জ্বল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান

ঢাকা: দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত ইসলামীল আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বিশ্ববিদ্যালয়টিকে দেশের জ্ঞানচর্চা, গবেষণা ও মেধা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের ধারক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে নেতৃত্ব সৃষ্টি করেছে এবং দেশের শিক্ষা, সংস্কৃতি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

জামায়াত আমিরের ভাষ্য অনুযায়ী, একটি বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ নির্ভর করে তার স্বাধীন একাডেমিক পরিবেশ, গবেষণার সুযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর। তাই বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রাখা এবং গবেষণার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর যুগে প্রবেশ করছে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে হবে। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), আধুনিক প্রযুক্তি এবং যুগোপযোগী পাঠ্যক্রমের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ, উদ্ভাবনী ও আন্তর্জাতিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিবৃতির শেষাংশে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে জ্ঞানচর্চা, গবেষণা এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

স্কাই টাইমস/ এমএ/ ০১ জুলাই

বিষয় : জামায়াতে ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি জামায়াত আমির

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জ্ঞানচর্চার এক উজ্জ্বল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x