সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

হাঁটুপানিতে নেমে বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন জামায়াত আমির

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তিনি বাঁশখালীর গুনাগরী ইউনিয়নের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন। এ সময় হাঁটুপানিতে নেমে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন তিনি। বন্যার কারণে মানুষের দুর্ভোগ, ঘরবাড়ি ও জীবিকার ক্ষয়ক্ষতির কথা শোনেন এবং তাদের হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেন।পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্য। বিপদের মুহূর্তে মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর অনেক পরিবার ঘরবাড়ি, ফসল ও জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এসব মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন।জামায়াত আমির আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে। বন্যার্তদের দ্রুত পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।পরিদর্শন শেষে তিনি কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। ভবিষ্যতেও বন্যাকবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের সহযোগিতায় তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান ডা. শফিকুর রহমান।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বন্যার পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয়তার বিষয়ে জামায়াত আমিরকে অবহিত করেন।বাঁশখালীর কর্মসূচি শেষে ডা. শফিকুর রহমান পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশে রওনা হন।স্কাই টাইমস / এমএ / ১০ জুলাই

হাঁটুপানিতে নেমে বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন জামায়াত আমির