মৌসুমি বায়ুর প্রভাবে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ ভূমিধস এবং আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও আশপাশের পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধস এবং আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার (১০ জুলাই) সকালে ডা. শফিকুর রহমান ঢাকা থেকে সকাল ৮টার ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। প্রথমে তিনি বাঁশখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম মহানগরীতে এসে জুমার নামাজ আদায় করবেন এবং মহানগরীর কয়েকটি দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেবেন।
স্কাই টাইমস / এমএ / ১০ জুলাই
বিষয় : জামায়াত আমির

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬