জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রতিনিধিরা। তাদের দাবি, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের অংশগ্রহণে একটি অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। জকসুর প্রতিনিধিদের অভিযোগ, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের সেবার মানোন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরতে তারা প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়েন।
তাদের ভাষ্য অনুযায়ী, এ সময় প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং পরে ধস্তাধস্তি ও হামলার ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জকসুর নেতারা।
আহতদের মধ্যে কয়েকজন সাংবাদিক, জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, আইনবিষয়ক সম্পাদক ফারুক, সদস্য আব্দুল্লাহ আল ফারুক, জবি শাখা ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌসে শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জবি শাখার সভাপতি ইভান তাহসিভ এবং কয়েকজন শিক্ষক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়ার সময় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ড. রিফাত হাসানও আহত হয়েছেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের একপর্যায়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ ও জবি শাখা ছাত্রশিবিরের সভাপতিকে মারধর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তাদের রক্তাক্ত অবস্থায় দেখা গেলেও, এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জবি শাখা ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া অভিযোগ করেন, হামলায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তিনি দাবি করেন, তাকে মুখ, নাক, হাত ও পায়ে আঘাত করা হয়েছে এবং বেশ কয়েকজনকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়েছে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।
স্কাই টাইমস / এমএ / ০৪ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬