মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের বিষয়ে যা জানা গেল

প্রতীকী ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রদর্শনীতে থাকা একটি ব্যানার নিয়ে আপত্তি জানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠি, গাছের ডাল, চেয়ার ও ইট ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে শিবিরের নেতা মেহেদী হাসান এবং ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া উভয় পক্ষের আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রশমিত হয়নি। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উভয় সংগঠনের নেতাকর্মীরা পৃথক অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও দাবি করেন, এ ঘটনার পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের ইন্ধন থাকতে পারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন। সংঘর্ষের কারণ ও দায়ীদের বিষয়ে তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

বিষয় : ছাত্রদল শিবির

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের বিষয়ে যা জানা গেল

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x