আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগের মতোই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং শিক্ষার্থীদের প্রাপ্ত ফলাফল ও পছন্দের ক্রম বিবেচনায় কলেজে ভর্তির সুযোগ নির্ধারণ করা হবে।
সোমবার (৩ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় বড় ধরনের কোনো পরিবর্তন রাখা হয়নি। গত বছরের নীতিমালার ধারাবাহিকতায় ফলাফলের ভিত্তিতেই ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
তবে দেশের অধিকাংশ কলেজ ও মাদ্রাসায় ফলাফলের ভিত্তিতে ভর্তি হলেও নটর ডেম কলেজ, হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে আদালতের নির্দেশনা অনুযায়ী পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, সারা দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে ২৬ লাখেরও বেশি। বিপরীতে, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী। ফলে আগের বছরের মতো এবারও উচ্চমাধ্যমিক পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।
স্কাই টাইমস / এমএ / ০৩ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬