ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগকে কেন্দ্র করে চলমান ঘটনাপ্রবাহ নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি দাবি করেছেন, এসব ঘটনায় অভিযুক্তদের সঙ্গে শিবির-সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উঠে আসায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
রোববার (২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।
স্ট্যাটাসে আবিদুল ইসলাম খান দাবি করেন, শহীদুল্লাহ হলে দুই বহিরাগত যুবককে সমকামী কর্মকাণ্ডে জড়িত অবস্থায় আটক করা হয়। তার ভাষ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি শিবিরের এক নেতার পরিচিত এবং ঘটনাটি ওই নেতার কক্ষেই ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর হল প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করে এবং বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করে বলেও তিনি উল্লেখ করেন।
একই স্ট্যাটাসে তিনি মাস্টারদা সূর্যসেন হলের আরেকটি ঘটনার কথাও তুলে ধরেন। সেখানে সমকামিতার অভিযোগে এক শিক্ষার্থী ও এক বহিরাগতকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে বহিরাগত ব্যক্তিকে হলে ডাকা হয়েছিল এবং অভিযুক্ত ব্যক্তি শিবিরের মতাদর্শের অনুসারী হিসেবে পরিচিত।
আবিদুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অভিযোগের ঘটনায় কেন বারবার শিবির-সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম সামনে আসছে, সেটি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া উচিত। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, অভিযুক্তদের পক্ষ নিয়ে কোনো ধরনের বিক্ষোভ বা অবস্থান নেওয়া হচ্ছে কি না।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্কাই টাইমস / এমএ / ০২ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬