ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, ছাত্রদল আবারও সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, সংগঠনটি নিজেদের নিয়ন্ত্রণে না আনলে শিক্ষার্থীরাই উপযুক্ত জবাব দেবে।
রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট কক্ষে সংঘটিত হামলার অভিযোগের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে সাদিক কায়েম দাবি করেন, শহীদুল্লাহ হলের প্রভোস্ট কার্যালয়ে চলমান একটি বৈঠকের সময় ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে হল সংসদের প্রতিনিধি ও ছাত্রশিবিরের কর্মীদের ওপর হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও থানার ভেতরে সাংবাদিক ও ডাকসুর প্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটেছিল।
তিনি ছাত্রদলের প্রতি শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে সাধারণ শিক্ষার্থীরাই এর জবাব দেবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনের উচিত সব শিক্ষার্থীর প্রতি সমান দায়িত্ব পালন করা এবং কোনো পক্ষপাতমূলক ভূমিকা না নেওয়া।
এর আগে বিকেলে শহীদুল্লাহ হলের প্রভোস্ট কক্ষে এজিএস ইব্রাহীম খলিলের সিট সাময়িকভাবে বাতিলের ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইব্রাহীম খলিল ও তার রুমমেটদের উপস্থিত থাকতে বলা হয়।
অভিযোগ অনুযায়ী, বৈঠক চলাকালে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী প্রভোস্ট কক্ষে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্যসচিব জুনায়েদ আবরার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নরুল আমিন নুরসহ কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
ঘটনার পর শহীদুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক আমিনুল ইসলাম ভূঁইয়ার পদত্যাগের খবর পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তার উপস্থিতিতেই নির্বাচিত হল সংসদ প্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার পর তিনি পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।
স্কাই টাইমস / এমএ / ০২ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬