সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ঢাবির হলে সমকামীতার তদন্তের জেরে শিবির-ছাত্রদলের সংঘর্ষ!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সমকামীতার ঘটনায় তদন্ত কার্যক্রম চলাকালে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২ আগস্ট) বিকেলে হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর উভয় সংগঠনই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

জানা গেছে, হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে অবস্থানকারী দুই অতিথির বিরুদ্ধে ‘সমকামী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত চলাকালে প্রাধ্যক্ষের কার্যালয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

ছাত্রদলের হল শাখার আহ্বায়ক মোছাদ্দিক আল হক (শান্ত) অভিযোগ করেন, তদন্তকে প্রভাবিত করতে এবং এজিএসকে রক্ষার উদ্দেশ্যে ছাত্রশিবির বিভিন্নভাবে চেষ্টা করেছে। তার দাবি, সিসিটিভির ফুটেজ মুছে ফেলা হয়েছে এবং তদন্তের সময় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ছাত্রদলের সদস্যদের ওপর হামলা চালান। এতে তাদের কয়েকজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তৌকির হাসান ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। তিনি বলেন, তদন্ত চলাকালে ছাত্রদলের কয়েকজন সদস্য অনুমতি ছাড়াই কক্ষে প্রবেশ করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাউস টিউটররা সবাইকে কক্ষ ছাড়ার নির্দেশ দেন। এরপর বাইরে অবস্থানরত ছাত্রদলের সদস্যরা ছবি তোলাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের এক সদস্যের ওপর হামলা চালান। পরবর্তীতে প্রাধ্যক্ষের কক্ষে আশ্রয় নেওয়া সদস্যদের ওপরও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় উভয় পক্ষই কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার দাবি করেছে। তবে আহতের সংখ্যা বা পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষের পর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূঞা পদত্যাগ করেছেন বলে ছাত্রশিবির ও ছাত্রদল—উভয় পক্ষই দাবি করেছে। তবে এ বিষয়ে তাঁর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি নিশ্চিত করেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, শহীদুল্লাহ হলে দুই পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। খবর পাওয়ার পর সহকারী প্রক্টরদের নিয়ে একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রাধ্যক্ষের পদত্যাগের বিষয়ে প্রশাসনের কাছে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।

স্কাই টাইমস/ এমএ/ ০২ আগস্ট

বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ছাত্রদল সংঘর্ষ ঢাবিতে সংঘর্ষ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ঢাবির হলে সমকামীতার তদন্তের জেরে শিবির-ছাত্রদলের সংঘর্ষ!

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x