রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণভোটের ফল বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক, আবাসিক হল এলাকা ও বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান অভিযোগ করেন, সরকার গণভোটে প্রকাশিত জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করলেও গণভোটে পাওয়া জনগণের রায় অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে তিনি বিএনপির কঠোর সমালোচনা করে দলটিকে জনগণের প্রত্যাশার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ করেন।
তিনি আরও বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিএনপির অবস্থান এবং পরবর্তী সময়ে সেই অবস্থানের পরিবর্তন দলটির রাজনৈতিক অবস্থানের অসঙ্গতি তুলে ধরে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, গণভোটের ফল এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি উপেক্ষা করা হলে ছাত্রশিবির দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের পথে যাবে।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির অফিস সম্পাদক শামীম পাটোয়ারীও। তিনি বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা এবং সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম ভিত্তি হলো জুলাই সনদ। তার দাবি, গণভোটে জনগণ ওই সনদের পক্ষে মত দিয়েছে, তাই সরকারকে তা বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের ফলাফলের প্রতি সম্মান প্রদর্শন এবং জুলাই আন্দোলনের ঘটনায় বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
স্কাই টাইমস / এমএ / ০২ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬