সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

হিপ টেন্ডন ছিঁড়ে হাসপাতালে রাশমিকা, সব শুটিং স্থগিতের আশঙ্কা

অভিনেত্রী রাশমিকা মান্দানা

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন। অ্যাকশন ও নৃত্যদৃশ্য ধারণের সময় দুর্ঘটনায় তার হিপ টেন্ডনে মারাত্মক আঘাত লাগে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত রাশমিকা কোনো ধরনের শুটিংয়ে অংশ নিতে পারবেন না। আঘাতের কারণে তার চলমান ও আসন্ন চলচ্চিত্রগুলোর শুটিং সূচিতেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, দুর্ঘটনার সময় অভিনেত্রী ‘রাণাবলী’ এবং ‘মাইসা’ নামের দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তবে ঠিক কোন সিনেমার দৃশ্য ধারণের সময় এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি।

চিকিৎসকদের ভাষ্য, হিপ টেন্ডন ছিঁড়ে যাওয়ার মতো আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়। অভিনয়শিল্পীদের ক্ষেত্রে এমন ধরনের চোট তুলনামূলক বিরল।

চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার পরই রাশমিকা আবার ক্যামেরার সামনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা মান্দানা। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন। এর আগে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’সহ একাধিক চলচ্চিত্রে এই জুটির অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে।

স্কাই টাইমস / এমএ / ২ আগস্ট 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হিপ টেন্ডন ছিঁড়ে হাসপাতালে রাশমিকা, সব শুটিং স্থগিতের আশঙ্কা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x