চলচ্চিত্র ‘প্রেশার কুকার’-এর অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী ব্র্যান্ড এনডোর্সমেন্টের কথা বলে ডেকে এনে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগে স্নিগ্ধা জানান, গত শুক্রবার (২৪ জুলাই) রাতে ‘ইমন’ নামে এক ব্যক্তি তাকে আশিয়ান গ্রুপের কার্যালয়ে নিয়ে যান। সেখানে একটি প্রতিষ্ঠানের এক বছরের ব্র্যান্ড এনডোর্সমেন্ট চুক্তি নিয়ে আলোচনা হবে বলে তাকে জানানো হয়েছিল। প্রথমদিকে তার মা-ও সঙ্গে থাকলেও পরবর্তীতে তিনি চলে গেলে পরিস্থিতির পরিবর্তন ঘটে।
স্নিগ্ধার দাবি, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামে অন্য এক নারী ভেবে ভুল করেন। ওই নারী চেয়ারম্যানের সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন বলে সন্দেহ থেকে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, উপস্থিত ইমন নামে ব্যক্তি ভুল পরিচয় ভাঙানোর পরিবর্তে পরিস্থিতিকে আরও জটিল করে তোলেন।
এরপর চেয়ারম্যান কক্ষে থাকা অন্যদের বাইরে পাঠিয়ে দেন এবং তাকে জোরপূর্বক আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেন স্নিগ্ধা। তিনি দাবি করেন, তার হাত-পা বেঁধে ফেলা হয়, মোবাইল ফোন ছুড়ে ফেলে দেওয়া হয় এবং গলা চেপে ধরা হয়। এ সময় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিনেত্রীর আরও অভিযোগ, তাকে চুল ধরে টানা, শরীরের বিভিন্ন স্থানে লাথি মারা, গরম কফি ঢেলে দেওয়া এবং চাকু দিয়ে মুখে আঘাত করার হুমকি দেওয়া হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ফোলাভাব সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।
ঘটনার পর স্নিগ্ধা চৌধুরী খিলক্ষেত থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এই অভিযোগের বিষয়ে আশিয়ান গ্রুপ বা অভিযুক্তদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্কাই টাইমস / এমএ / ২৭ জুলাই

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬