মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আর্থিক অনিয়মের অভিযোগে অব্যাহতিপ্রাপ্ত অধ্যাপক ফিরলেন প্রোভিসি হয়ে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমানকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি নিজ বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তাধীন এবং বিভাগের একাধিক প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব থেকে এখনও সাময়িক অব্যাহতি অবস্থায় রয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২৭ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। এর পর থেকেই নিয়োগটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উর্দু বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ড. আতাউর রহমান বিভাগের তিনটি তহবিল অ্যাকাউন্ট থেকে মোট ২৪ লাখ ৮৯ হাজার ৫৮০ টাকা উত্তোলন করেন। তবে দায়িত্ব হস্তান্তরের সময় ওই অর্থের কোনো হিসাব বা ভাউচার জমা দেননি বলে অভিযোগ ওঠে।

বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি ও পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়ে ধারাবাহিকভাবে ছয়টি চিঠি পাঠানো হলেও তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আনা হলে তদন্ত কমিটি গঠন করা হয়।

২০২৪ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একই বছরের ২২ ডিসেম্বর থেকে তাকে উর্দু বিভাগের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত এখনো শেষ হয়নি এবং অব্যাহতির সিদ্ধান্তও বহাল রয়েছে।

এ বিষয়ে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, অধ্যাপক আতাউর রহমানের নিয়োগ সরকারের সিদ্ধান্ত হলেও বিভাগের পক্ষ থেকে তার বিরুদ্ধে আর্থিক হিসাব না দেওয়ার অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি বিভাগের দায়িত্বে ফিরতে পারেননি বলেও জানান তিনি।

অন্যদিকে ড. আতাউর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পূর্ববর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করেছে। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এটি তার সুনাম ক্ষুণ্ন করার জন্য ষড়যন্ত্রের অংশ।

তদন্ত চলমান থাকা অবস্থায় একজন অধ্যাপককে নতুন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উচ্চশিক্ষা অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

সূত: দ্যা ডেইলি ক্যাম্পাস

স্কাই টাইমস/ এমএ/ ২৮ জুলাই

বিষয় : রাবি অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আর্থিক অনিয়মের অভিযোগে অব্যাহতিপ্রাপ্ত অধ্যাপক ফিরলেন প্রোভিসি হয়ে

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x