সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিশ্বসেরা গবেষকের তালিকায় টানা পাঁচ বছর, তবুও জাবির শিক্ষক নিয়োগের ভাইভায় ডাকেনি!

গবেষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় টানা পাঁচ বছর স্থান পাওয়া এবং দুই শতাধিক গবেষণাপত্র প্রকাশের মতো আন্তর্জাতিক সাফল্য অর্জনের পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাননি বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও গবেষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। স্নাতক পর্যায়ে নির্ধারিত সিজিপিএর চেয়ে ০.০৬ পয়েন্ট কম থাকায় তিনি প্রাথমিক বাছাইয়েই বাদ পড়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে প্রভাষক পদে আবেদনের জন্য স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় ন্যূনতম ৩.৬০ সিজিপিএ বাধ্যতামূলক ছিল। মামুন স্নাতকোত্তরে ৩.৭৬ সিজিপিএ অর্জন করলেও স্নাতকে তার ফল ছিল ৩.৫৪, যা নির্ধারিত মানের চেয়ে সামান্য কম হওয়ায় তিনি নিয়োগ বোর্ডের সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পাননি।

গবেষণা-সংক্রান্ত আন্তর্জাতিক তথ্যভান্ডার স্কোপাসের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামে তার প্রায় ২০০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়া তার গবেষণাকর্ম ১৪ হাজারেরও বেশি বার উদ্ধৃত (সাইটেড) হয়েছে। ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের যৌথ উদ্যোগে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় রয়েছেন।

বর্তমানে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহামে উচ্চতর গবেষণায় নিয়োজিত। সেখানে একাডেমিক কৃতিত্বের জন্য ‘স্টাফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘আউটস্ট্যান্ডিং পোস্টগ্র্যাজুয়েট রিসার্চার’ বিভাগে রানারআপ নির্বাচিত হয়েছেন।

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নিজের প্রতিক্রিয়ায় মামুন বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা, প্রকাশনা ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা-সুনাম বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। তবে শুধুমাত্র সিজিপিএর সামান্য ঘাটতির কারণে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় তিনি হতাশ। তার মতে, শিক্ষক নিয়োগে শুধু ফলাফল নয়, গবেষণা সক্ষমতা, আন্তর্জাতিক অবদান ও শিক্ষাদানের অভিজ্ঞতাকেও মূল্যায়নের আওতায় আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ এলেও নিজের বিশ্ববিদ্যালয়ে ফিরে শিক্ষকতা করাই ছিল তার অগ্রাধিকার। ভবিষ্যতেও সুযোগ পেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবদান রাখতে চান।

এ বিষয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালার কারণে ফলাফলের ভিত্তিতে মামুন আবেদন প্রক্রিয়া থেকে বাদ পড়েছেন। তার মতে, বর্তমান নীতিমালার কারণে অনেক সময় দক্ষ গবেষকরাও নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হন। তাই এ বিষয়ে নীতিগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, শিক্ষক নিয়োগ-সংক্রান্ত বিষয়গুলো মূলত উপাচার্য দেখভাল করেন। তিনি বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

শিক্ষক নিয়োগে সিজিপিএকে একমাত্র প্রাথমিক মানদণ্ড হিসেবে ব্যবহার করা কতটা যৌক্তিক—গবেষক মামুনের ঘটনাকে ঘিরে সেই প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের একটি অংশের মতে, আন্তর্জাতিক গবেষণা অর্জন, প্রকাশনা, সাইটেশন ও শিক্ষাদানের সক্ষমতার মতো বিষয়গুলোও ভবিষ্যতে শিক্ষক নিয়োগের মূল্যায়নে অধিক গুরুত্ব পাওয়া উচিত।

স্কাই টাইমস/ এমএ/ ২৮ জুলাই

বিষয় : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি শিক্ষক নিয়োগ গবেষক মামুন

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিশ্বসেরা গবেষকের তালিকায় টানা পাঁচ বছর, তবুও জাবির শিক্ষক নিয়োগের ভাইভায় ডাকেনি!

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x