বাংলাদেশের দুটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিটের (এফএসআরইউ) একটিতে আগুন লাগার ঘটনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ব্যাহত হয়েছে। এর ফলে দেশে চলমান গ্যাস সংকট আরও তীব্র হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত "Navigating Global Shifts: Fostering Energy Security and Resilience in Bangladesh" শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, প্রায় এক সপ্তাহ আগে একটি এফএসআরইউতে আগুন লাগে। এটি বড় ধরনের দুর্ঘটনায় রূপ না নিলেও ইউনিটটি বর্তমানে মেরামতের কাজ চলছে। সম্পূর্ণ কার্যক্রমে ফিরতে আরও ১০ থেকে ১৫ দিন লাগবে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য আসা দুটি এলএনজি কার্গো সমুদ্রে অপেক্ষা করছে। কিন্তু এফএসআরইউ অচল থাকায় সেগুলো খালাস করা যাচ্ছে না। ফলে সারা দেশে গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছে। আবাসিক গ্রাহকরা কম গ্যাসচাপের সমস্যায় পড়েছেন, পাশাপাশি শিল্পকারখানা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও জ্বালানি সংকটে ভুগছে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশের বিদ্যুৎ খাত এখনো মূলত প্রাকৃতিক গ্যাসনির্ভর। তবে এলএনজি ও কয়লাসহ বিকল্প জ্বালানির বড় অংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। গ্যাসের অভাবে অনেক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যেতে পারছে না, যদিও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে সক্ষমতা ভাতা (ক্যাপাসিটি পেমেন্ট) পরিশোধ অব্যাহত রয়েছে।
মন্ত্রী আরও জানান, গত ছয় মাসে বাংলাদেশ প্রায় ৩ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের জ্বালানি আমদানি করেছে। বৈশ্বিক বাজারে জ্বালানির উচ্চমূল্যের কারণে এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া দায়ও বিদ্যুৎ খাতের আর্থিক চাপ বাড়িয়েছে। একই সঙ্গে সরকারকে প্রতি মাসে ভর্তুকিও দিতে হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমদানিনির্ভরতা কমাতে সরকার আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে বড় আকারের সৌরবিদ্যুৎ প্রকল্প, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহ দেওয়া হবে।
তিনি জানান, নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য আগামী আগস্ট থেকে বিনিয়োগকারীদের মধ্যে জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হতে পারে। এছাড়া দিনে উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ সংরক্ষণ করে সন্ধ্যায় ব্যবহারের জন্য ব্যাটারি স্টোরেজ প্রযুক্তির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন করা গেলে দেশের জ্বালানি খাতের ওপর চাপ অনেকটাই কমে আসবে।
স্কাই টাইমস/ এমএ/ ২৭ জুলাই
বিষয় : গ্যাস সংকট বিদ্যুৎ সংকট গ্যাস থাকবেনা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬