সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিদ্যুৎ সংকট সমাধানে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১,২১০ মেগাওয়াট

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় চলতি সপ্তাহে জাতীয় গ্রিডে প্রায় ১ হাজার ২১০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে চুক্তির মেয়াদ শেষ হওয়া পাঁচটি বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৫৫০ মেগাওয়াট এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছে সরকার।সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত এসব তথ্য জানান।তিনি বলেন, মেয়াদ শেষ হওয়া পাঁচটি বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের জন্য নতুন করে কোনো ক্যাপাসিটি চার্জ দিতে হবে না। এসব কেন্দ্র থেকে প্রায় ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।এ ছাড়া রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট চলতি সপ্তাহের মধ্যেই পুনরায় উৎপাদনে ফেরার প্রত্যাশা করা হচ্ছে।জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাপ্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী বছর পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ জ্বালানি সংকট কাটিয়ে উঠতে পারবে।বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার এইচএফওভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সর্বোচ্চ ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান তিনি।১০৬টি নতুন গ্যাসকূপ খননের উদ্যোগবিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে দেশের স্থল ও সমুদ্র এলাকায় অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হচ্ছে।প্রতিমন্ত্রী জানান, সমুদ্র এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য ইতোমধ্যে অফশোর বিডিং রাউন্ড চালু হয়েছে। পাশাপাশি দেশে ১০৬টি নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৩০টি কূপের খননকাজ ইতোমধ্যে শুরু হয়েছে।গ্যাস সরবরাহ বাড়ানোর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সক্ষমতা বাড়াতেও কাজ করছে সরকার।তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ অন্তত দুটি নতুন ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (FSRU) স্থাপনের চুক্তি হওয়ার প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে মাতারবাড়ীতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তুতিও এগিয়ে চলছে।স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে ব্যয় বেড়েছেমধ্যপ্রাচ্যের সংকট ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় স্পট মার্কেট থেকে এলএনজি কেনার ব্যয়ও বেড়েছে বলে সংসদে জানান প্রতিমন্ত্রী।তার ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে এলএনজি ক্রয়ে অতিরিক্ত প্রায় ১৫ হাজার ৩৫০ কোটি টাকা ব্যয় হয়েছে।ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়বেইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালু হলে দেশের অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।বর্তমানে দেশের বার্ষিক অপরিশোধিত তেল পরিশোধন সক্ষমতা প্রায় ১৫ লাখ টন। দ্বিতীয় ইউনিট চালু হলে তা বেড়ে ৪৫ লাখ টনে উন্নীত হবে।এই প্রকল্প বাস্তবায়নে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB) ১ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করবে। গত ৩ সেপ্টেম্বর এ বিষয়ে বাংলাদেশ সরকার ও IsDB-এর মধ্যে অর্থায়ন চুক্তি সই হয়েছে।নবায়নযোগ্য জ্বালানিতে জোরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণেও সরকার গুরুত্ব দিচ্ছে।প্রতিমন্ত্রী জানান, ছাদভিত্তিক ও ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য একটি টেকসই পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের শুল্কমুক্ত নীতির ফলে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।জ্বালানি সংকট নিয়ে সংসদে উদ্বেগআলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় রাজনৈতিক দল ও কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন।তিনি বলেন, সংকট সমাধানে একে অপরকে দোষারোপ না করে বিদ্যুৎ ঘাটতির প্রকৃত চিত্র জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে বড় জ্বালানি প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা।জবাবে প্রতিমন্ত্রী জানান, সম্পূর্ণভাবে মিটার ভাড়া তুলে দিতে সরকারের প্রায় ২৯ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। ২০৩০ সালের মধ্যে অধিকাংশ গ্রাহককে স্মার্ট প্রিপেইড মিটারের আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের। এর মাধ্যমে বিলিং ব্যবস্থায় অনিয়ম কমানো সম্ভব হবে বলে জানান তিনি।সরকারের নেওয়া এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহে চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে সংকট কাটাতে দেশীয় গ্যাস অনুসন্ধান, আমদানিনির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণকেই গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।স্কাই টাইমস/ এমএ/ ০৮ সেপ্টেম্বর

বিদ্যুৎ সংকট সমাধানে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১,২১০ মেগাওয়াট