সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিদ্যুৎ সংকটে ভাইরাল বিএনপির পুরোনো পোস্ট!

বিএনপির ফেসবুক পেইজের পুরানো পোস্ট ভাইরাল

দেশে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ খাতে ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং গ্যাসের দাম বাড়ানোর সম্ভাবনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কয়েক বছর আগের দুটি ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হয়েছে।

ফেসবুক ব্যবহারকারীদের অনেকে পোস্টগুলো শেয়ার করে স্মরণ করিয়ে দিচ্ছেন, বিরোধী দলে থাকাকালে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের বিরুদ্ধে বিএনপি সরব অবস্থান নিয়েছিল। একই সঙ্গে তারা বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের বক্তব্যের তুলনা করছেন।

ভাইরাল হওয়া পোস্টগুলোর একটি ২০২২ সালের ২৮ জুলাই বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়। সেখানে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল।

আরেকটি পোস্ট ২০২৩ সালের ৪ জুন প্রকাশ করা হয়। সেখানে একটি হারিকেনের ছবি ব্যবহার করে লেখা ছিল, “হারিকেন নিজেও ভাবেনি এই শতভাগ বিদ্যুতের যুগে সে আবার তার ভরা যৌবন ফিরে পাবে!”—যা সে সময়ের বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনামূলক মন্তব্য হিসেবে প্রকাশ করা হয়েছিল।

বর্তমানে বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুতের বিল বৃদ্ধি এবং গ্যাসের দাম বাড়ানোর সরকারি পরিকল্পনার খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দুটি আবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী মন্তব্য করছেন, সরকারে আসার আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করলেও ক্ষমতায় আসার পর বিএনপি সরকার কয়েক দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে। এ কারণেই পুরোনো পোস্টগুলো শেয়ার করে দলটির আগের অবস্থানের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

বিষয় : বিদ্যুৎ সংকট বিএনপি সরকার

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ সংকটে ভাইরাল বিএনপির পুরোনো পোস্ট!

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x