রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রক্টরের সঙ্গে অসদাচরণের অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগও উঠেছে।
সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে বলে দাবি করা হয়। এ সময় রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার এবং উপস্থিত শিক্ষার্থীরা ওই আচরণের প্রতিবাদ জানান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে অভিযুক্ত ব্যক্তিকে মারধর করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনার কিছুক্ষণ পর রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। তার সমর্থকদের দাবি, হামলায় রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিবও আহত হন। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাসের সার্বিক পরিবেশ শান্ত রাখতে পুলিশ কাজ করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সহ্য করা হবে না বলেও তিনি জানান।
স্কাই টাইমস / এমএ / ২৭ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬