সাভারের ঐতিহ্যবাহী মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদে মেয়াদ শেষ হওয়ার আগেই পরিবর্তন আনার ঘটনায় আলোচনা তৈরি হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি নতুন আদেশে আগের সভাপতিকে সরিয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকা রিতাকে সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৪ এপ্রিল তৎকালীন কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক আদেশে দুই বছরের জন্য কলেজের গভর্নিং বডি গঠন করা হয়। ওই কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে সভাপতি এবং অধ্যাপক ড. ফকির রফিকুল আলমকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে নতুন আদেশে দেখা যায়, গত ২৩ জুলাই ২০২৬ তারিখে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত পৃথক এক চিঠির মাধ্যমে আগের কমিটিতে পরিবর্তন আনা হয়। এতে কলেজ সংবিধির ৭ নম্বর ধারার ক্ষমতাবলে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের পরিবর্তে সাবিনা সিদ্দিকা রিতাকে সভাপতি এবং শিরিন আফরোজকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সংশোধিত কমিটির মেয়াদ ২৩ এপ্রিল ২০২৭ পর্যন্ত বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সদ্য অপসারিত সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, নিয়ম অনুযায়ী দুই বছরের জন্য গঠিত কমিটির মেয়াদ শেষ হওয়ার এখনও প্রায় আট মাস বাকি ছিল। কিন্তু কোনো ধরনের অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ বা পূর্ব অবহিতকরণ ছাড়াই হঠাৎ করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তার দাবি, কমিটি শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠান পরিচালনায় নিয়মিত কাজ করে আসছিল। এমন পরিস্থিতিতে মেয়াদের মাঝপথে কোনো ব্যাখ্যা ছাড়াই সভাপতি পরিবর্তনের সিদ্ধান্ত অস্বাভাবিক। স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি স্বজনপ্রীতি ও ক্ষমতার প্রভাবের উদাহরণ বলেও অভিযোগ করেন তিনি।
তবে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে কমিটির মেয়াদ চলমান অবস্থায় এমন পরিবর্তনের কারণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
স্কাই টাইমস / এমএ / ২৬ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬