সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিনামূল্যে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ, পাবেন যেভাবে

ফেসবুক ব্লু ভেরিফাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয়ের বিস্তার ঠেকাতে নতুন একটি পরিচয় যাচাই ব্যবস্থা চালু করতে যাচ্ছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো অর্থ ছাড়াই নিজেদের অ্যাকাউন্টে একটি ভেরিফায়েড ব্যাজ যুক্ত করার সুযোগ পাবেন।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রকৃত ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করা এবং প্ল্যাটফর্মকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা।

যেভাবে হবে ভেরিফিকেশন :

নতুন এই সুবিধা পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় যাচাই প্রযুক্তি ভিডিওটির সঙ্গে ব্যবহারকারীর প্রোফাইল ছবির মিল পরীক্ষা করবে। তথ্য সঠিক হলে অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

কারা আবেদন করতে পারবেন : 

এই সেবার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া যেসব অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য প্রচার বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের ইতিহাস রয়েছে, সেসব অ্যাকাউন্টের আবেদন গ্রহণ করা হবে না।

কোথায় দেখা যাবে ব্যাজ: 

প্রাথমিকভাবে ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীর প্রোফাইল, বিভিন্ন ফেসবুক গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় প্রদর্শিত হবে। ভবিষ্যতে সাধারণ নিউজ ফিডের পোস্টেও এই ব্যাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে তা পুরো প্ল্যাটফর্মেই কার্যকর থাকবে।

মেটা জানিয়েছে, নতুন এই ফিচারটি তাদের বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবার বিকল্প নয়। অর্থের বিনিময়ে পাওয়া ‘মেটা ভেরিফায়েড’-এ ব্লু ব্যাজের পাশাপাশি অতিরিক্ত গ্রাহক সহায়তা ও বিভিন্ন প্রিমিয়াম সুবিধা থাকে।

অন্যদিকে, নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ সম্পূর্ণ বিনামূল্যের একটি পরিচয় যাচাই সেবা। এতে কেবল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা হবে, অতিরিক্ত কোনো প্রিমিয়াম সুবিধা দেওয়া হবে না।

প্রথমে সীমিত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হবে। সফলতা অনুযায়ী পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে।

মেটার প্রত্যাশা, নতুন এই উদ্যোগ ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং ফেসবুককে আরও নিরাপদ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

স্কাই টাইমস / এমএ / ২৫ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিনামূল্যে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ, পাবেন যেভাবে

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x