ঢাকা: নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য ফেসবুকের কনটেন্ট থেকে আয় করার সুযোগ নিষিদ্ধ থাকলেও বাংলাদেশের অন্তত ১৩ জন সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মেটার কনটেন্ট মনিটাইজেশন সুবিধা সক্রিয় রয়েছে বলে দাবি করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, এসব অ্যাকাউন্টে নিয়মিত বাণিজ্যিক বিজ্ঞাপনও প্রদর্শিত হচ্ছে, যা মেটার নীতি বাস্তবায়ন নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে মেটার প্রকাশিত পার্টনার-পাবলিশার তালিকা এবং নেদারল্যান্ডসভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘What to Fix’-এর সংরক্ষিত মনিটাইজেশন আর্কাইভ ব্যবহার করা হয়েছে।
ডিসমিসল্যাবের তথ্যমতে, মনিটাইজেশন সুবিধাপ্রাপ্ত ১৩টি ভেরিফায়েড অ্যাকাউন্টের মধ্যে সাতজন বিএনপির, পাঁচজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য। এদের মধ্যে বর্তমান মন্ত্রিসভার তিন সদস্যও রয়েছেন। তারা হলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মেটার পার্টনার মনিটাইজেশন নীতিতে বলা হয়েছে, বর্তমান নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল এবং সরকারি সংস্থাগুলো এই কর্মসূচির জন্য যোগ্য নয়। কিন্তু অনুসন্ধানে দাবি করা হয়েছে, বাস্তবে এই নীতি সব ক্ষেত্রে সমানভাবে কার্যকর হয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অন্তত দুটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর মনিটাইজেশন কর্মসূচিতে যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন হাসান রাজীব প্রধান এবং এস কে ফরিদ আহমেদ।
অনুসন্ধান অনুযায়ী, তালিকাভুক্তদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে মো. শফিকুল ইসলাম-এর ভেরিফায়েড ফেসবুক পেজে। তাঁর অনুসারীর সংখ্যা ১৭ লাখের বেশি। পেজের পরিচিতিতে তাঁকে সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে এবং পেজ ট্রান্সপারেন্সি তথ্য অনুযায়ী এটি জামায়াতের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সাল থেকেই পেজটি মনিটাইজেশন কর্মসূচির আওতায় রয়েছে।
এ বিষয়ে শফিকুল ইসলাম ডিসমিসল্যাবকে জানান, তাঁর আইটি টিম ফেসবুক পেজ পরিচালনা করে এবং তাঁর জানা মতে, তিনি ফেসবুক থেকে কোনো অর্থ পান না। একই সঙ্গে তিনি মত দেন যে, রাজনীতিবিদদের জন্যও মনিটাইজেশন সুবিধা উন্মুক্ত থাকা উচিত।
প্রতিবেদনে হাসনাত আব্দুল্লাহ-এর ভেরিফায়েড অ্যাকাউন্টের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, তাঁর অ্যাকাউন্টটি ফেব্রুয়ারির শুরুতে মনিটাইজেশন কর্মসূচিতে যুক্ত হলেও এপ্রিলের প্রথম সপ্তাহে তা তালিকা থেকে বাদ দেওয়া হয়।
ডিসমিসল্যাবের দাবি, মনিটাইজেশন সুবিধাপ্রাপ্ত ১৩টি ভেরিফায়েড অ্যাকাউন্টের মধ্যে ১২টির ভিডিওতে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রদর্শিত হয়েছে। ভিডিও চলাকালীন কিংবা ভিডিওর নিচে এসব বিজ্ঞাপন দেখা গেছে। দর্শকের অবস্থান ও অ্যালগরিদম অনুযায়ী বিজ্ঞাপন পরিবর্তিত হলেও, এতে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে মেটার বিজ্ঞাপন ব্যবস্থা সক্রিয় থাকার প্রমাণ পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অনুসন্ধানে আরও ২২টি আনভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে, যেগুলো বিভিন্ন সংসদ সদস্য ও মন্ত্রীর নামে পরিচালিত হচ্ছে এবং মনিটাইজেশন সুবিধা পাচ্ছে। এর মধ্যে কয়েকটি অ্যাকাউন্ট নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক বিজ্ঞাপনও পরিচালনা করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জনপ্রতিনিধিরা যদি এমন কোনো প্ল্যাটফর্ম থেকে আর্থিক সুবিধা পান, যার নীতিনির্ধারণ বা নিয়ন্ত্রণে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে পারে, তাহলে সেখানে সম্ভাব্য স্বার্থের সংঘাতের প্রশ্ন তৈরি হয়। তাঁর মতে, এ ধরনের পরিস্থিতি জবাবদিহি ও সুশাসনের দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
স্কাই টাইমস/ এমএ/ ০১ জুলাই
বিষয় : এমপি ফেসবুক মনিটাইজেশন

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬