ভারতের চলমান নিট (NEET) পরীক্ষা–সংকট এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এক বিবৃতিতে সংগঠনটি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে ভারত সরকারকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফারহাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ভারতে এক মাসের বেশি সময় ধরে চলমান শিক্ষার্থী আন্দোলন শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও সংস্কারের দাবি সামনে এনেছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নিট প্রশ্নপত্র ফাঁস–সংশ্লিষ্ট ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ন্যায়বিচার এবং শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দাবি জানিয়ে আসছেন।
বিবৃতিতে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের পাশাপাশি ভারতীয় শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, দীর্ঘ অনশন কর্মসূচির কারণে তার স্বাস্থ্যের অবনতির খবর উদ্বেগজনক।
ডাকসু আরও দাবি করে, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ, আন্দোলনকারীদের ওপর হামলা এবং বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করার খবরও উদ্বেগের বিষয়। এসব ঘটনার নিরপেক্ষ মূল্যায়নের প্রয়োজন রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংগঠনটি শান্তিপূর্ণ বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের ন্যায়বিচার, জবাবদিহি এবং অর্থবহ শিক্ষা সংস্কারের দাবিকে গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করে।
বিবৃতির শেষাংশে ভারত সরকারের প্রতি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক সংলাপে বসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানায় ডাকসু।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। আন্দোলনকে ঘিরে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ, রাজনৈতিক উত্তেজনা এবং সরকার–বিরোধী দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে।
স্কাই টাইমস/ এমএ/ ২৩ জুলাই

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬