সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্যের মিল নেই দাবি ডিএমপি কমিশনারের

রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের সঙ্গে পুলিশের নিজস্ব তথ্য-উপাত্তের মিল নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তার দাবি, পুলিশের অপরাধ পরিসংখ্যান ও মাঠপর্যায়ের বাস্তব চিত্রে রাজধানীতে অপরাধ কমার প্রবণতা দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনায় রাজধানীতে অপরাধের হার আগের তুলনায় কমেছে। বিশেষ করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের টহল ও নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। এর ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান তিনি।

মোসলেহ উদ্দিন আহমদ আরও বলেন, পুলিশ সদস্যদের মানসিক চাপ কমানো ও কর্মপরিবেশ উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীর থানাগুলোতে অফিসারদের কক্ষ এবং ফোর্স ব্যারাক আধুনিকায়নের কাজেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

স্কাই টাইমস / এমএ / ২৩ জুলাই

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x