সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ভিডিও ভাইরাল: ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন জামায়াতের আরেক এমপি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেতরেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দলটির যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এক অডিও বক্তব্যে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

দলীয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া বলে  ওই বক্তব্যে এনামুল হককে বলতে শোনা যায়, ইসলামে বৈধ ও সুন্নতসম্মত কোনো কাজ গোপনে সম্পন্ন করার সুযোগ নেই। তার ভাষ্য, কোনো বিয়েকে যদি সুন্নাহ অনুসারে সম্পন্ন করা হয়, তাহলে সেটি প্রকাশ্যেই হওয়া উচিত। গোপনীয়ভাবে এমন একটি সম্পর্ক স্থাপন করে পরে সেটিকে সুন্নত হিসেবে উপস্থাপন করা সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ব্যক্তিগত অবস্থান বা সামাজিক মর্যাদাকে সামনে রেখে কোনো বিতর্কিত কাজকে ধর্মীয় যুক্তি দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করা উচিত নয়। এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ও জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন।

এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করলেও পরবর্তীতে কয়েকটি ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ভিডিওটি এআই-নির্মিত নয় বলে তাদের পর্যবেক্ষণ প্রকাশ করে।

তবে ভিডিও প্রকাশের পর নিজের অবস্থান ব্যাখ্যা করে গাজী নজরুল ইসলাম এক বিবৃতিতে দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, প্রথম স্ত্রীর সম্মতিতেই গত ১৭ জুন পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীর বাবার কার্যালয়ে অবস্থানের সময় কয়েকজন ব্যক্তি তাদের জিম্মি করে অর্থ আদায় করেন এবং সেই সুযোগে তাদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।

তবে কাজী দৈনিক আমার দেশকে জানিয়েছেন, কাবিননামায় সই আজকে হয়েছে। তারিখ দেয়া হয়েছে ১৭ জুনের। এমনকি কাবিন সইয়ের সময় মেয়ে উপস্থিত ছিলেননা। ঢাকা কার্য সম্পাদন হয়েছো।

এর আগে এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

স্কাই টাইমস/ এমএ/ ২২ জুলাই

বিষয় : জামায়াত এমপি জামায়াত এমপির ভিডিও ভাইরাল

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ভিডিও ভাইরাল: ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন জামায়াতের আরেক এমপি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x