দেশের সব মাদ্রাসায় দাখিল ও আলিম পর্যায়ের ছাত্রীদের নিয়ে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে জারি করা এ নির্দেশনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত ২১ জুলাই বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) এবং আলিম পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে পৃথক নারী ফুটবল দল গঠন করতে হবে। পাশাপাশি অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থাও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সিদ্ধান্তটির সমালোচনা করে এটিকে মাদ্রাসা শিক্ষার পরিবেশ ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্নও তুলেছেন।
ফেসবুকে অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান নামে এক ব্যবহারকারী লিখেছেন, এই সিদ্ধান্ত মুসলিম সমাজের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি নির্দেশনাটি প্রত্যাহারের দাবি জানান।
অন্যদিকে রায়াত রায়হান নামে আরেক ফেসবুক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, ছাত্রীদের পোশাক, প্রশিক্ষক এবং খেলার পরিবেশ কীভাবে নির্ধারণ করা হবে। তার মতে, এসব বিষয় মাদ্রাসার শিক্ষার্থীদের পর্দা পালনের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
এদিকে, নির্দেশনা নিয়ে চলমান বিতর্কের বিষয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
স্কাই টাইমস / এমএ / ২৩ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬