বন্যা-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং ক্ষতিগ্রস্ত সড়কব্যবস্থার কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে সৃষ্ট দুর্ভোগ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট সব বিষয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ সিদ্ধান্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি চট্টগ্রাম বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত জেলা ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
স্কাই টাইমস / এমএ / ১৭ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬