জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের সামনে কয়েক ঘণ্টাব্যাপী কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীদের চাপের মুখে তিনি কার্যালয় ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই যোদ্ধা ও সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী ডিন কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ড. আইনুল ইসলামের পদত্যাগ ও নিয়োগ বাতিলের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, ‘আপনার এই ক্যাম্পাসে থাকার নৈতিক অধিকার নেই।’
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ড. আইনুল ইসলামের ভূমিকা বিতর্কিত ছিল। তাদের দাবি, তিনি আওয়ামী লীগপন্থী শিক্ষক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ৩ আগস্ট গণভবনে অনুষ্ঠিত একটি বৈঠকে অংশ নিয়েছিলেন। এসব অভিযোগের ব্যাখ্যা চাইতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তিনি ডিন কার্যালয় ছেড়ে চলে যান।
জাতীয় ছাত্রশক্তি জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, জুলাই আন্দোলনের সময় ড. আইনুল ইসলামের অবস্থান এবং গণভবনের বৈঠকে অংশগ্রহণের বিষয়ে তাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। এসব বিষয়ে জবাব চাইলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দেননি বলেও দাবি করেন তিনি। শাহিনের ভাষ্য, জুলাইয়ের চেতনার বিরুদ্ধে অবস্থান নেওয়া কেউ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে থাকতে পারেন না।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের প্রশাসনিক পদে রাখা উচিত নয়। তিনি ড. আইনুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তও দাবি করেন।
জবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, জুলাই শহীদ দিবসে শিক্ষার্থীরা ড. আইনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলন করেছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কিছু অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে, তাই পরিস্থিতি বিবেচনায় তিনি শান্তিপূর্ণভাবে কার্যালয় ত্যাগ করেন। তিনি দাবি করেন, ডিন হিসেবে তাঁর নিয়োগ সম্পূর্ণ আইনসম্মত। গণভবনের বৈঠকে তিনি তৎকালীন রেজিস্ট্রার হিসেবে প্রশাসনিক নির্দেশে অংশ নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর অনেকই পুরোনো ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করে তিনি বলেন, নিরপেক্ষভাবে তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে।
স্কাই টাইমস / এমএ / ১৬ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬