বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে যেভাবে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। তাতে প্রশ্ন উঠেছে "দুর্দান্ত স্পেনের কাছেই কি যাবে এবারের বিশ্বকাপ!"
খেলা দেখে মনে হয়েছে, স্পেনের স্কোরলাইন যতটা স্বস্তিদায়ক, ম্যাচের পরিসংখ্যান বলছে স্পেনের জয় ছিল পরিকল্পিত ও কার্যকর ফুটবলের ফল।
যদিও ফ্রান্স আক্রমণে এগিয়ে ছিল। তারা ম্যাচে ১৪টি শট নেয়, যেখানে স্পেনের ছিল ১০টি। লক্ষ্যে ফ্রান্সের শটও বেশি ছিল—৪টি, স্পেনের মাত্র ২টি। তবে সুযোগ কাজে লাগানোর দক্ষতায় স্পেন ছিল অনেক বেশি এগিয়ে।
বল দখলেও সামান্য এগিয়ে ছিল স্পেন। তারা ৫১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, যেখানে ফ্রান্সের ছিল ৪৯ শতাংশ। স্পেন ৪৮৭টি পাস সম্পন্ন করে, ফ্রান্সের ছিল ৪০৮টি। যদিও পাসের সফলতার হার প্রায় সমান—স্পেন ৮৬ শতাংশ এবং ফ্রান্স ৮৭ শতাংশ।
ম্যাচে কর্নার আদায়ে ফ্রান্স (৭) অনেক এগিয়ে থাকলেও সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে স্পেন মাত্র একটি কর্নার পেয়েও গোলের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
এই জয়ে টানা বড় আসরগুলোতে ফ্রান্সের বিপক্ষে স্পেনের আধিপত্য আরও স্পষ্ট হলো। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দলটি পুরো টুর্নামেন্টজুড়েই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
এখন ফুটবলপ্রেমীদের চোখ থাকবে দ্বিতীয় সেমিফাইনালে, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে, তবে স্পেনের বিপক্ষে সেটি হতে পারে দুই ভিন্ন ফুটবল দর্শনের এক রোমাঞ্চকর লড়াই। একদিকে স্পেনের নিয়ন্ত্রিত পাসিং ও সংগঠিত আক্রমণ, অন্যদিকে আর্জেন্টিনার দ্রুত রূপান্তর, অভিজ্ঞতা এবং বড় ম্যাচের মানসিক দৃঢ়তা। তাই সম্ভাব্য স্পেন-আর্জেন্টিনা ফাইনালকে ইতোমধ্যেই বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে দেখা হচ্ছে।
স্কাই টাইমস/ এমএ/ ১৫ জুলাই
বিষয় : বিশ্বকাপ স্পেন ফাইনালে স্পেনের জয়

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬