শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সাম্প্রতিক বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেন। সেখান থেকে আবার সায়েন্সল্যাবে ফিরে দ্বিতীয় দফায় কর্মসূচি পালন করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিকেলে আবারও সায়েন্সল্যাবে সমবেত হয়ে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে যান আন্দোলনকারীরা এবং সেখানে অবস্থান নেন। এরপর সন্ধ্যায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
এদিকে রাজধানীর উত্তরা ও মিরপুরের ইসিবি চত্বরেও একই দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানায় পুলিশ।
অন্যদিকে, চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা স্থগিত বা পুনর্নির্ধারণ এবং শিক্ষামন্ত্রীর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬