মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

 শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধের পর তারা পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন।বিকেল ৩টা ৫ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিলসহ সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।ঘটনাস্থলে দেখা যায়, অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। এ সময় মিছিলের সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।লংমার্চে অংশ নেওয়া এক শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, তাদের তিন দফা দাবি এখনো বাস্তবায়ন হয়নি। তাই শান্তিপূর্ণভাবে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে দাবি তুলে ধরতেই তারা এ কর্মসূচি পালন করছেন।এদিকে সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শিক্ষা মন্ত্রণালয় ও আশপাশের এলাকায় ব্যারিকেড স্থাপন করা হয়েছে। পাশাপাশি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। প্রথমে যান চলাচলের জন্য একটি পাশ খোলা থাকলেও পরে সেটিও বন্ধ করে দেওয়া হয়। সচিবালয় এলাকায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—১. দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা।২. বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।৩. শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ। স্কাইটাইমস/টিএম/১৫ জুলাই 

তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ