মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দামে আগুন!

প্রতীকি ছবি

বিশ্বকাপের সেমিফাইনাল, তার ওপর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মহারণ—ফুটবল বিশ্বের জন্য এর চেয়ে বড় আকর্ষণ খুব কমই আছে। ইতিহাস, আবেগ আর শিরোপার স্বপ্ন মিলিয়ে ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা।

এই লড়াইকে আরও বিশেষ করে তুলেছে লিওনেল মেসিকে ঘিরে তৈরি হওয়া আবেগ। অনেকের মতে, বিশ্বমঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচই হতে পারে মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ। আর্জেন্টিনা হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হলেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে। তাই সমর্থকদের কাছে এই ম্যাচের গুরুত্ব অন্য যেকোনো ম্যাচের চেয়ে অনেক বেশি।

এই উন্মাদনার প্রভাব পড়েছে টিকিটের বাজারেও। ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে প্রতি মিনিটে বদলে যাচ্ছে টিকিটের দাম। সবচেয়ে কম দামের ‘ক্যাটাগরি-৩’ টিকিটের মূল্যও পৌঁছেছে প্রায় ২ হাজার ৬০০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ টাকারও বেশি। আর সবচেয়ে দামি টিকিটের মূল্য ধরা হয়েছে অবিশ্বাস্য ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

মজার বিষয় হলো, কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিট ছিল এবারের বিশ্বকাপের সবচেয়ে সস্তাগুলোর একটি। সেই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল মাত্র ৮০০ ডলার। সেমিফাইনালে এসে একই দলের ম্যাচের টিকিটের দাম কয়েক গুণ বেড়ে গেছে।

অন্যদিকে, ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স-স্পেন সেমিফাইনালের টিকিট তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। ফিফার ওয়েবসাইটে ওই ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ১ হাজার ৩০০ ডলার, যা বাংলাদেশি টাকায় ৩ লাখ টাকার মত। যদিও স্টাবহাবসহ ব্যক্তিগত পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে কিছু ক্ষেত্রে এর চেয়েও কম দামে টিকিট বিক্রি হচ্ছে, কারণ সেখানে ফিফার অতিরিক্ত কমিশন যুক্ত হয় না।

বিশ্বকাপে টিকিটের কালোবাজারি নতুন কোনো ঘটনা নয়। তবে এবার প্রথমবারের মতো ‘বৈধ পুনর্বিক্রয়’ ব্যবস্থা চালু করেছে ফিফা। যুক্তরাষ্ট্রের আইনি কাঠামোর সুযোগ নিয়ে এনবিএসহ স্থানীয় ক্রীড়া লিগগুলোর মডেল অনুসরণ করে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে টিকিট বিক্রি থেকে ফিফার আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই এই খাত থেকে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, যা কাতার ২০২২ বিশ্বকাপের তুলনায় তিন গুণেরও বেশি।

সব মিলিয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুধু একটি ফুটবল ম্যাচ নয়; এটি ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা, মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ অধ্যায় এবং বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের আবেগের এক অনন্য মিলনমেলা।

স্কাই টাইমস/ এমএ/ ১৪ জুলাই

বিষয় : বিশ্বকাপ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ টিকেটের দাম

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দামে আগুন!

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x