ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী (পিএ) অর্ঘ্য মুখার্জি। পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অর্ঘ্য মুখার্জি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগ অনুযায়ী, অর্ঘ্য তার পরিচিত এক নারীকে চ্যাটার্জিহাট থানা এলাকার একটি ফ্ল্যাটে ডেকে নেন। সেখানে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঘটনার পর প্রতিক্রিয়ায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এমন ঘটনার কথা তিনি কল্পনাও করতে পারেননি।
শ্রাবন্তী বলেন, একজন নারী হিসেবে তিনি চান, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত যেন সর্বোচ্চ শাস্তি পায়। এ বিষয়ে দেশের বিচারব্যবস্থা ও আইনের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।
অভিনেত্রী আরও বলেন, অর্ঘ্যকে তিনি ব্যক্তিগতভাবে নিয়োগ দেননি। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি তার সহকারী হিসেবে কাজ করছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না বলে উল্লেখ করেন।
স্কাইটাইমস/টিএম/১৩ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬