মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কোমরসমান পানি পেরিয়ে, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে কুমিল্লার শিক্ষার্থীরা

টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে শিক্ষার্থীদের। কোথাও কোমরসমান পানি হেঁটে, আবার কোথাও নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে তাদের। জলাবদ্ধতা, যানবাহনের সংকট এবং অতিরিক্ত ভাড়ার কারণে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি আরও বেড়ে যায়। এ অবস্থায় পরীক্ষা স্থগিত না করায় ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে।

সোমবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়। এদিন বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টি। দিনজুড়েই ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

পরিস্থিতি দেখতে সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। তিনি পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে প্রবেশে সহযোগিতা করেন।

মেয়েকে নিয়ে কেন্দ্রে আসা অভিভাবক আনিসুর রহমান বলেন, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নৌকায় করে পরীক্ষা দিতে আসতে হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো দুর্ঘটনা ঘটলে বা প্রবেশপত্র নষ্ট হলে তার দায় কে নিত—এ প্রশ্ন তুলে তিনি পরীক্ষা স্থগিত করার দাবি জানান।

পরীক্ষার্থী মাহিনুর আক্তার জানান, রাতভর বৃষ্টির কারণে চারপাশে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। অনেক কষ্ট ও ঝুঁকি নিয়ে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। পরীক্ষা পেছানো হলে শিক্ষার্থীদের জন্য ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এতে পরীক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূঁইয়া বলেন, তাঁদের কলেজের কেন্দ্র স্বাভাবিক থাকলেও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে যাওয়া শিক্ষার্থীরা পানি ও যানবাহনের সংকটে বেশি ভোগান্তিতে পড়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ জানান, বোর্ডের অধীন ছয় জেলার কোনো পরীক্ষাকক্ষে পানি প্রবেশ করেনি। তবে দুর্যোগের কারণে কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হওয়া পরীক্ষার্থীদের বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্কাই টাইমস / এমএ / ১৩ জুলাই

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x