মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দুই দশকের ক্যারিয়ারে এবারই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি মেসি

লিওনেল মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে খেললেও এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচও খেলা হয়নি তার। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে।

বাংলাদেশ সময় ১৬ জুলাই দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম লড়াই।

দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৫ সালের নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড। যদিও জাতীয় দলে সদ্য অভিষেক হওয়া মেসি সেই ম্যাচে খেলতে পারেননি।

এর কারণ ছিল তার আন্তর্জাতিক অভিষেকের ঘটনাটি। ২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে এক মিনিটও পূর্ণ হওয়ার আগেই প্রতিপক্ষকে কনুই মারার অভিযোগে লাল কার্ড দেখেছিলেন ১৮ বছর বয়সী মেসি। সেই নিষেধাজ্ঞার কারণেই ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলা হয়নি।

এরপর কেটে গেছে প্রায় ২১ বছর। এই সময়ে আর কখনো মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে মেসির পারফরম্যান্স ঈর্ষণীয়। বার্সেলোনা ও পিএসজির হয়ে ইংল্যান্ডের ক্লাবগুলোর বিপক্ষে ৩৫ ম্যাচে তিনি করেছেন ২৭ গোল। আর্সেনালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করার পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইও বেশ জমজমাট। এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে তিনটি ম্যাচে। ১৯৯৮ বিশ্বকাপে নির্ধারিত সময় ড্র হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়েছিল আর্জেন্টিনা। আর সর্বশেষ বিশ্বকাপ সাক্ষাতে, ২০০২ সালে ডেভিড বেকহামের পেনাল্টির গোলে ১-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।

এবারের সেমিফাইনালে সেই পুরোনো প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়—ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি।

স্কাই টাইমস / এমএ / ১২ জুলাই

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x