বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
এর আগে বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশনাও প্রধানমন্ত্রী দিয়েছেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। এসব জেলার শিক্ষার্থীদের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে ১৬ জুলাই পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।
স্কাইটাইমস/টিএম/১১ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬