মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (১১ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

মাহদী আমিন আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকার প্রশাসনের সঙ্গে বৈঠক করে দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও বন্যাদুর্গত মানুষের সহায়তায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্কাই টাইমস / এমএ / ১১ জুলাই

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x