মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচে বিতর্কিত রেফারিকে দায়িত্ব দিয়েছে ফিফা!

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ লড়াই পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা। এই ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পর্তুগালের হোয়াও পিনহেইরো। কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে শনিবার রাতে।

৩৮ বছর বয়সী পিনহেইরো ইউরোপীয় ফুটবলে পরিচিত এক রেফারি। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে তার অভিষেক হয়। এরপর উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ম্যাচ পরিচালনা করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন।

চলমান বিশ্বকাপে এটি তার প্রথম আসর হলেও ইতোমধ্যে কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের একটি ম্যাচ পরিচালনা করলেও এবারই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন। এর আগে নকআউট পর্বের কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেন।

তবে অভিজ্ঞতার পাশাপাশি বিতর্কও রয়েছে এই পর্তুগিজ রেফারির ক্যারিয়ারে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ও পিএসজির ম্যাচে একটি পেনাল্টির আবেদন নাকচ করার ঘটনায় তাকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছিল। বায়ার্নের খেলোয়াড় ও কোচিং স্টাফ সেই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। যদিও পরবর্তীতে তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন এবং বড় কোনো বিতর্কে জড়াননি।

ফিফার ঘোষিত রেফারি প্যানেল অনুযায়ী, পিনহেইরোর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বদেশী ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারি থাকবেন কানাডার ড্রু ফিশার।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই কোয়ার্টার ফাইনালে রেফারিং নিয়ে আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত মাঠে তার সিদ্ধান্ত কতটা নির্ভুল হয়, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের। 

স্কাই টাইমস/ এমএ/ ১০ জুলাই

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x