মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জিতবে কে, ফ্রান্স না মরক্কো? জানাল অপটার সুপারকম্পিউটার

বিশ্বকাপে ফ্রান্স না মরক্কো দল

বিশ্বকাপের শেষ ষোলোর পর্দা নামার পর আজ শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। শিরোপার পথে প্রতিটি ম্যাচই এখন বাঁচা-মরার সমান। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে আজ মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বাংলাদেশে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে সরাসরি খেলা দেখা যাবে। পাশাপাশি টফি, বায়োস্কোপ, আই-স্ক্রিন, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপেও ম্যাচটি সম্প্রচার করা হবে।

পরিসংখ্যাননির্ভর বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার ২৫ হাজারবার ম্যাচটির সিমুলেশন চালিয়ে জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে ফ্রান্স। তাদের জয়ের সম্ভাবনা ৬১.৭ শতাংশ। অন্যদিকে মরক্কোর জয়ের সম্ভাবনা ১৬.২ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২২.১ শতাংশ।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও ফ্রান্সের অনুকূলে। এখন পর্যন্ত ছয়বারের দেখায় চারটিতে জয় পেয়েছে ফরাসিরা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে একমাত্র সাক্ষাতেও জয় ছিল ফ্রান্সের। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল তারা।

তবে ফুটবলে পরিসংখ্যানই সবকিছু নির্ধারণ করে না। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি অপ্রত্যাশিত ফল দেখা গেছে। তাই দারুণ ছন্দে থাকা মরক্কো যে ফ্রান্সকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

স্কাই টাইমস/টিএম/৯ জুলাই 

বিষয় : ফ্রান্স বনাম মরক্কো

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জিতবে কে, ফ্রান্স না মরক্কো? জানাল অপটার সুপারকম্পিউটার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x