রোমাঞ্চকর লড়াই শেষে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারিং এবং ভিএআরের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত। এসব সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সাবেক খেলোয়াড়, বিশ্লেষক থেকে শুরু করে কোচরাও এ বিষয়ে প্রকাশ্যে মত দিচ্ছেন। রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিয়ো ম্যাচটিকে আখ্যা দিয়েছেন ‘দিনদুপুরে ডাকাতি’ হিসেবে।
সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে মিশরের বাতিল হওয়া একটি গোল। মিডফিল্ডার মোস্তফা জিকো দুর্দান্ত এক গোল করে ব্যবধান ২-০ করেন। কিন্তু গোল উদযাপনের পর ভিএআরের পর্যালোচনায় সেটি বাতিল করে দেওয়া হয়।
ফুটবল বিশ্লেষক চ্যাডউইকের মতে, পুরো ঘটনাপ্রবাহ ছিল অস্বাভাবিক। মাঠের রেফারি প্রথমে কোনো ফাউলের সংকেত দেননি। এরপর গোল হওয়ার পর ভিএআর অনেক আগের একটি ঘটনার পুনঃমূল্যায়ন করে গোল বাতিল করে, যা প্রশ্নের জন্ম দিয়েছে।
লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘারও সিদ্ধান্তটির সমালোচনা করেছেন। তার দাবি, একই পরিস্থিতিতে অন্য কোনো দলের ক্ষেত্রে গোলটি বাতিল করা হতো না। তার মতে, ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা লা লিগায় এমন গোল বৈধ হিসেবেই গণ্য হতো।
এদিকে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন হোসে মরিনিয়ো। পর্তুগিজ এই কোচের ভাষায়, ম্যাচটি ছিল ‘দিনদুপুরে ডাকাতি’। তিনি বলেন, ফাউল হয়ে থাকলে খেলা তখনই থামানো উচিত ছিল। গোল হওয়ার পর ফিরে গিয়ে সেটি বাতিল করা অত্যন্ত হতাশাজনক এবং লজ্জাজনক সিদ্ধান্ত।
আরেক বিশ্লেষক আলী আল গার্নি মনে করেন, ‘ডাকাতি’ শব্দটি হয়তো কিছুটা কঠিন শোনায়, তবে ম্যাচের প্রায় সব সংশয়পূর্ণ সিদ্ধান্তই আর্জেন্টিনার অনুকূলে গেছে। তিনি প্রশ্ন তোলেন, আর্জেন্টিনা যদি তখন ২-০ ব্যবধানে এগিয়ে থাকত, তাহলে কি একইভাবে ভিএআর অতীতের ঘটনা খুঁজে গোল বাতিল করত? তার মতে, এমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম।
ম্যাচ শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে মিশর। দেশটির ফুটবল ফেডারেশন ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে এবং তার সহকারীদের পারফরম্যান্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে মিশরের বাতিল হওয়া গোল, সম্ভাব্য একটি পেনাল্টি না দেওয়া এবং এসব সিদ্ধান্ত দলের বিদায়ে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করা হয়েছে। এখন ফিফার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে মিশর।
স্কাই টাইমস/টিএম/৮ জুলাই
বিষয় : আর্জেন্টিনা–মিশর ম্যাচ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬