বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন নয়, রেফারির একাধিক সিদ্ধান্তও।
ম্যাচের শুরুতে দাপট দেখিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরপর তিন গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে মাতলেও মিশর শিবিরে দেখা যায় হতাশা ও ক্ষোভ।
ম্যাচ চলাকালে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। বিশেষ করে কয়েকটি ফাউল, সম্ভাব্য পেনাল্টি এবং অতিরিক্ত সময়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন অনেক ফুটবলপ্রেমী। মিশরের সমর্থকদের দাবি, কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং সেগুলো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে।
এদিকে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠলেও আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য জানানো হয়নি।
বিশ্বকাপের মতো বড় আসরে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক নতুন নয়। তবে মিশর-আর্জেন্টিনা ম্যাচের পরও সেই বিতর্ক নতুন করে সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ক্লিপ ও বিভিন্ন সিদ্ধান্ত বিশ্লেষণ করে চলছে তর্ক-বিতর্ক।
অনেকে ট্রল করে বলছেন আর্জেন্টিনা কমিটির দল তাই ভিআর পদ্ধতিতে মিশরের গোল বাতিল করা হয়েছে। মিশর সমর্থকদের দাবি, শেষ গোলের সময় মিশরের ফাউল দেয়া হয়নি।
এদিকে টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন মিশরের তারকা স্ট্রাইকার মোস্তফা জিকো। ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির সমালোচনা করে তিনি তাকে ‘জালিম’ (অবিচারকারী) বলে আখ্যায়িত করেন।
চোখের পানি ধরে রাখতে না পেরে পবিত্র কুরআনের আয়াত “হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল” (আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক) তিলাওয়াত করে জিকো বলেন, “রেফারি আমাদের সঙ্গে চরম অবিচার করেছেন। তিনি একটি পুরো জাতির দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও স্বপ্নকে মুহূর্তেই ভেঙে দিয়েছেন।”
স্কাই টাইমস/ এমএ/ ০৮ জুলাই
বিষয় : রেফারি বিতর্ক

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬