মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

স্পেনকে সমীহ, তবু জয়ের প্রত্যয়ে রোনালদো

রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথাই শোনালেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেন, প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো জানান, দল পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, ‘আমরা ভালোভাবে অনুশীলন করেছি এবং ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করেছি। স্পেন অবশ্যই খুব কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমরাও প্রস্তুত।’

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয়। ইতোমধ্যেই বেশ কয়েকটি শক্তিশালী দল বিদায় নিয়েছে। তাই এমন ম্যাচে ছোট ছোট মুহূর্তই ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। তবে নিজের দলের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের প্রশংসা করে রোনালদো বলেন, তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে এই ম্যাচকে ব্যক্তিগত দ্বৈরথ হিসেবে দেখতে নারাজ তিনি। তার মতে, এটি রোনালদো ও ইয়ামালের লড়াই নয়, বরং পর্তুগাল ও স্পেনের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ।

সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন পর্তুগিজ অধিনায়ক। তিনি নিশ্চিত করেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে বিদায়ের আগে আরও কিছু স্মরণীয় মুহূর্ত উপভোগ করতে চান।

রোনালদো বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। তবে আশা করি, স্পেনের বিপক্ষের ম্যাচটিই যেন আমার শেষ বিশ্বকাপ ম্যাচ না হয়।’

পর্তুগালের হয়ে অসংখ্য রেকর্ড গড়া এই কিংবদন্তি আরও বলেন, ফুটবল তাকে অনেক কিছু দিয়েছে। তাই কোনো আক্ষেপ নয়, বরং কৃতজ্ঞতা ও শান্ত মন নিয়েই ক্যারিয়ারের শেষ অধ্যায় উপভোগ করতে চান তিনি। 

স্কাই টাইমস/টিএম/৬ জুলাই

বিষয় : রোনালদো স্পেন

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

স্পেনকে সমীহ, তবু জয়ের প্রত্যয়ে রোনালদো

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x