মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল শিবিরে সুখবর

প্রতীকি ছবি

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। পুরোপুরি সুস্থ না হলেও অভিজ্ঞ ফরোয়ার্ড রাফিনিয়াকে দলে পাওয়ার আশা করছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। 

শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, রাফিনিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। প্রয়োজনে তাকে ম্যাচে সীমিত সময়ের জন্য মাঠে নামানো হতে পারে। যদিও এখনও তিনি শতভাগ ফিট নন, তবুও বেঞ্চে থাকার মতো অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন ব্রাজিল কোচ।

আনচেলত্তি বলেন, “রাফিনিয়া খুব ভালোভাবে সেরে উঠছে। সে এখনও পুরোপুরি ফিট নয়, তবে বেঞ্চে থাকার মতো অবস্থায় আছে। প্রয়োজন হলে কয়েক মিনিট খেলতে পারবে। সে দ্রুত সুস্থ হয়ে উঠছে, যা আমাদের জন্য দারুণ ইতিবাচক খবর। কারণ, সে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।”

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুর হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনিয়া। সেই কারণে ম্যাচের ৩৮ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। চোটের কারণে তিনি স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর লড়াইয়েও খেলতে পারেননি। 

তবে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে আশাবাদী হওয়ার মতো ইঙ্গিত মিলেছে। শনিবার দলের অনুশীলনে পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি সতীর্থদের সঙ্গে আংশিক অনুশীলনও করেছেন ২৯ বছর বয়সী এই উইঙ্গার। ফলে তাকে ম্যাচের স্কোয়াডে রাখা এবং বেঞ্চে দেখা যাওয়ার সম্ভাবনা বেশ জোরালো।

আর্লিং হালান্ডের নেতৃত্বাধীন নরওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার আগে রাফিনিয়ার সম্ভাব্য প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগে বাড়তি শক্তি যোগ করতে পারে। পুরো ম্যাচ খেলার মতো ফিট না হলেও প্রয়োজনের মুহূর্তে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

স্কাই টাইমস/টিএম/৫ জুলাই 

বিষয় : বিশ্বকাপ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল শিবিরে সুখবর

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x