জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের ‘পরিচয়পর্ব শেখানোর’ অজুহাতে র্যাগিংয়ের অভিযোগে ইতিহাস বিভাগের একদল শিক্ষার্থীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীরা ইতিহাস বিভাগের ৫৫তম আবর্তনের শিক্ষার্থী। ঘটনার পর তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সুভাশীষ রায়, নাছিম উদ্দিন মজুমদার, আবু আবতাহী অনিক, নাইমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী সিক্ত, রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মাহফুজুর রহমান অন্ত, শ্রী কার্তিক চন্দ্র রায় এবং নাইম আহমেদ সজিব।
ভুক্তভোগীদের ভাষ্য, রাত ১১টার দিকে সিনিয়র শিক্ষার্থীরা ফোন করে প্রথমে মহুয়া মঞ্চের সামনে যেতে বলেন। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করানোর পর তাদের বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডাকা হয়। পরে মাঠসংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে পরিচয়পর্বের কথা বলে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় কান ধরে দাঁড় করিয়ে রাখে এবং মা-বাবা তুলে অশালীন ভাষায় গালাগাল এবং বিভিন্নভাবে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এক শিক্ষার্থী দাবি করেন, এর আগেও একই ধরনের ঘটনায় তাদের গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে অপদস্থ করা হয়েছিল। এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র্যাগিং সেলের সদস্য হুসনী মোবারক জানান, রাতের দিকে এক শিক্ষার্থীর ফোনে র্যাগিংয়ের খবর পেয়ে তিনি ও জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ঘটনাস্থলে যান। সেখানে অভিযোগের সত্যতা দেখতে পেয়ে তারা দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। পরে সহকারী প্রক্টর ও নিরাপত্তা শাখার কর্মকর্তারা এসে অভিযুক্তদের নিরাপত্তা অফিসে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।
সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। পরে প্রক্টরিয়াল বডির সভায় বিষয়টি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ বিষয়ে দ্রততম সময়ের মধ্যে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
স্কাই টাইমস/টিএম/৪ জুলাই
বিষয় : জাবিতে র্যাগিং

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬