মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফাকে আনুষ্ঠানিক আবেদন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসের অন্যতম উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

এ পরিস্থিতিতে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো এবং ক্রীড়া বিজ্ঞানীদের একটি অংশ খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচটি স্থগিত করার জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলে তীব্র দাবদাহ অব্যাহত থাকবে। ম্যাচের সময় ফিলাডেলফিয়ায় তাপমাত্রা প্রায় ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪৬.১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এরই মধ্যে চলতি সপ্তাহে নিউ জার্সিতে সুইডেনের বিপক্ষে ম্যাচে তীব্র গরমের মধ্যে খেলতে হয়েছে ফরাসি ফুটবলারদের। তখন তাপমাত্রা ছিল প্রায় ৩২.২২ ডিগ্রি সেলসিয়াস এবং খেলোয়াড়দের শরীর ঠাণ্ডা রাখতে মাঠে জলকামান ব্যবহার করতে দেখা যায়। যদিও ফিফা ম্যাচে কুলিং ব্রেকের ব্যবস্থা রেখেছে, বিশেষজ্ঞদের মতে শুধু পানির বিরতি এমন পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট নয়।

ফিফপ্রো এবং আমেরিকান কলেজ অব স্পোর্টস মেডিসিনের নির্দেশনায় বলা হয়েছে, খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি এড়াতে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেই ম্যাচ স্থগিত করার বিষয়টি বিবেচনা করা উচিত। ডার্টমাউথ কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক রায়ান ক্যালসবেক বলেন, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে অতিরিক্ত আর্দ্রতার কারণে মানবদেহ স্বাভাবিকভাবে নিজেকে ঠাণ্ডা রাখার ক্ষমতা হারাতে শুরু করে। এতে অ্যাথলেটদের হিট স্ট্রোকসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বেড়ে যায়।

অন্যদিকে, ইউনিভার্সিটি অব কানেকটিকাটের কোরি স্ট্রিংগার ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ডগলাস কাসা জানান, ফিফার বর্তমান নির্দেশনা অনুযায়ী ওয়েট-বাল্ব তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে ম্যাচ স্থগিত করা যেতে পারে। তবে তার মতে, এই সীমা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি উদাহরণ দিয়ে বলেন, একই মাত্রার তাপমাত্রায় মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রগুলোতে ‘ব্ল্যাক ফ্ল্যাগ’ জারি করে সব ধরনের শারীরিক প্রশিক্ষণ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। 

স্কাই টাইমস/টিএম/৩ জুলাই 

বিষয় : বিশ্বকাপ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফাকে আনুষ্ঠানিক আবেদন

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x