মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মেসির রেকর্ডে নয়, ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতেই মনোযোগ এমবাপ্পের

ছবিতে: কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে যেখানে গল্প থেমেছিল, ২০২৬ বিশ্বকাপে যেন সেখান থেকেই নতুন করে শুরু হয়েছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের লড়াই। একদিকে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব, অন্যদিকে ব্যক্তিগত অর্জনের প্রতিযোগিতা—দুই ক্ষেত্রেই আলোচনার কেন্দ্রে রয়েছেন এই দুই তারকা।

বর্তমানে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯। তার ঠিক পেছনেই আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে জোড়া গোল করে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন তিনি।

তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এমবাপ্পে। ম্যাচ শেষে তিনি বলেন, ফ্রান্সের মূল লক্ষ্য হলো ধাপে ধাপে এগিয়ে গিয়ে ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়া এবং শিরোপা পুনরুদ্ধার করা।

মাত্র ১৮টি বিশ্বকাপ ম্যাচে ১৮ গোল করা এই ফরোয়ার্ডের ভাষ্য, গোল করলে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় অবস্থান উন্নত হয়। কিন্তু সেটিই তার প্রধান লক্ষ্য নয়। বরং প্রতিটি ম্যাচ জিতে দলকে আরও সামনে নিয়ে যাওয়াই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মেসির সঙ্গে গোলের ব্যবধান মাত্র এক হলেও এ নিয়ে কোনো বাড়তি ভাবনা নেই বলেও জানিয়েছেন ফরাসি অধিনায়ক। তার বিশ্বাস, মেসিও সামনে আরও গোল করবেন। তাই ব্যক্তিগত রেকর্ডের হিসাবের বদলে সম্ভাব্য প্রতিপক্ষকে মোকাবিলা এবং ফাইনালের পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছেন তিনি।

আগামী শুক্রবার শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে শনিবার ফিলাডেলফিয়ায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে স্বাগতিক কানাডা অথবা মরক্কোর বিপক্ষে খেলবে।

জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটের লড়াইয়ে জায়গা করে নেওয়া প্যারাগুয়ে রক্ষণভিত্তিক কৌশলে সফল হয়েছে। তাই ফ্রান্সের বিপক্ষেও তারা একই ধরনের পরিকল্পনা নিয়ে খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমবাপ্পে জানিয়েছেন, প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের খেলার দুর্বল দিকগুলো নিয়ে কাজ করবে দল। তার মতে, এখনও কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে এবং সেগুলো ঠিক করতে পারলে ফ্রান্স আরও শক্তিশালী হয়ে উঠবে। 

পরিসংখ্যানও ফ্রান্সকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। ২০১৪ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে ৫৩টি গোল করেছে ফরাসিরা, যা এই সময়ে অন্য যেকোনো দলের চেয়ে বেশি। একই সময়ে জার্মানি ও আর্জেন্টিনা যৌথভাবে করেছে ৩৭টি গোল। এমবাপ্পের বিশ্বাস, দলের আক্রমণভাগের এই ধারাবাহিকতা তাদের যেকোনো ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। 

স্কাই টাইমস/টিএম/ ১ জুলাই 

বিষয় : বিশ্বকাপ মেসি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেসির রেকর্ডে নয়, ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতেই মনোযোগ এমবাপ্পের

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x