মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ঢাবি দিবসে প্রধানমন্ত্রী: মেধাকে গুরুত্ব দিয়ে শিক্ষক নিয়োগ দিতে হবে

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

বাণীতে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়োগ প্রক্রিয়ায় মেধা, একাডেমিক যোগ্যতা এবং পেশাগত দক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের জ্ঞানচর্চা নিশ্চিত করতে গবেষণার পরিবেশ আরও শক্তিশালী করতে হবে। গবেষণামুখী শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন জ্ঞান সৃষ্টি ও জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতেও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা সম্প্রসারণ এবং জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে।

বার্তার শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

স্কাই টাইমস/ এমএ/ ০১ জুলাই

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x