মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপ: যেভাবে করবেন আবেদন

প্রতীকী ছবি

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আগ্রহের দেশ যুক্তরাষ্ট্র। যেখানে উচ্চশিক্ষা গ্রহণকে খুবই মর্যাদাপূর্ণ সুযোগ হিসেবে মনে করা হয়। যার কারণে প্রতিবছর অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে আবেদন করে থাকে। এরমধ্যে অনেক শিক্ষার্থী নিজে অর্থ খরচ করে পড়তে যায়। অনেক দরিদ্র শিক্ষার্থী সন্ধান করেন কিভাবে স্কলারশিপ পেয়ে কম খরচে যাওয়া যায়।

তেমনই একটি স্কলারশিপের সন্ধান দিচ্ছি আজকের এই নিবন্ধে। জানা যায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে পরিচালিত খুবই ভাল একটি স্কলারশিপ হলো “ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম"। এই স্কলারশিপের আওতায় ২০২৭ সালের ফল (সেপ্টেম্বর) সেমিস্টারে মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য আবেদন গ্রহণ চলছে। 

আবেদন শেষে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। যেটা খুবই সম্মানজনক। এই স্কলারশিপের জন্য মুখিয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশ। কারণ এই স্কলারশিপের সুযোগ সুবিধা যেকোন শিক্ষার্থীকে আকৃষ্ট করার মত। তাইতো প্রতিবছর এই স্কলারশিপে লক্ষ্য লক্ষ্য শিক্ষার্থী আবেদন করে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

এই স্কলারশিপের আওতায় বিভিন্ন বিষয়ে মাস্টার্স করার সুযোগ দেয়ানহয়। এর মধ্যে রয়েছে- আমেরিকান স্টাডিজ (আমেরিকান সাহিত্য, ইতিহাস ও রাজনীতি), সিকিউরিটি স্টাডিজ (ডিফেন্স ও মিলিটারি), জ্বালানি (এনার্জি), পিউর সায়েন্স, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান। 

এছাড়া আরো যেসব সাবজেক্টে পড়ার সুযোগ পায় শিক্ষার্থীরা- আন্তর্জাতিক সম্পর্ক, জনপ্রশাসন, পাবলিক পলিসি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি (TESOL/English as a Second Language) বিষয়েও আবেদন করতে পারে। 

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারীকে বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (ব্যাচেলর) ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি একাডেমিক ফলাফল অবশ্যই ভালো হতে হবে। কারণ এই স্কলারশিপ সাধারণত খুব ভাল রেজাল্ট ছাড়া পাওয়া কঠিন। সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে গুরুত্ব দেয়া হয়। এছাড়া জিআরই থাকলেও অগ্রাধিকার পাওয়া যায়। 

এছাড়া সুন্দর ভাবে মোটিভেশান লেটার লিখতে হয়। সাথে যুক্ত করতে হয় লেটার অফ রিকমেন্ডেশন। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্টের লাগবে।

তবে যেসব শিক্ষার্থী আগে যুক্তরাষ্ট্রের কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি রয়েছে। তারা এই স্কলারশিপের জন্য যোগ্য হবেননা। শুধুমাত্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা শিক্ষার্থীদের সুযোগ দিতে এই নিয়ম করা হয়েছে। যারফলে অনেক শিক্ষার্থী প্রতিবছর এই স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যেতে পারেন।

একইভাবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনকারীরাও আবেদন করতে পারবেন না। তবে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে থাকলেও এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

পেশাগত অভিজ্ঞতার শর্ত

আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আগে যুক্তরাষ্ট্রের কোনো এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়ে থাকলে, যুক্তরাষ্ট্রের ন্যাশনালিটি অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্টের ২১২(ই) ধারার অধীনে প্রযোজ্য দেশে ফিরে অবস্থানের শর্ত পূরণ করতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতা

প্রার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। এ ক্ষেত্রে আইইএলটিএসে (IELTS) ন্যূনতম ৭.০ অথবা টোফেলে (TOFEL) কমপক্ষে ৯০ স্কোর থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

শুধু বাংলাদেশি নাগরিক এবং আবেদনকালে বাংলাদেশে অবস্থানরত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তৃতীয় কোনো দেশে অবস্থান করে আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং তিনজন রেফারির সুপারিশ (Reference Letter) জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট স্কলারশিপ আবেদন করার শেষ সময় ১১ জুলাই, বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট।

স্কাই টাইম/ এমএ/ ৩০ জুন

বিষয় : স্কলারশিপ ফুলব্রাইট স্কলারশিপ যুক্তরাষ্ট্রের স্কলারশিপ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপ: যেভাবে করবেন আবেদন

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x