সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

'ভাইরাল মিজান’ গ্রেপ্তার

'ভাইরাল মিজান’ গ্রেপ্তার
ভাইরাল মিজান

ঢাকা: রাজধানীর আগারগাঁও এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

কাফরুল থানা পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল বিদ্যুৎ বিভাগ। এর ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানে থাকা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।

পুলিশের দাবি, সংযোগ বিচ্ছিন্নের সময় মিজান কর্মকর্তাদের কাজে বাধা দেন এবং তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের সঙ্গেও তার ধস্তাধস্তি হয়।

পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে মামলা দায়েরের পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন মিজানুর রহমান। তার খাবারের দোকান ঘিরে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও ভিডিও ছড়িয়ে পড়ে।

তবে এবার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি।

স্কাই টাইমস/ এমএ/ ০৯ আগস্ট

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

'ভাইরাল মিজান’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
'ভাইরাল মিজান’ গ্রেপ্তার
0:00 / 0:00
1x