সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মুসলিম পরিচয়ের কারণে ককরোচ আন্দোলনের নেতা দানিশের পরিবারকে হয়রানি!

দানিশ আলী

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী দানিশ আলি অভিযোগ করেছেন, ককরোচ জনতা পার্টির নেতৃত্বে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার জেরে মধ্যপ্রদেশ পুলিশ তার পরিবারের সদস্যদের হয়রানি করছে।

দানিশ আলি নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত অনশন কর্মসূচিতে অংশ নিয়ে আলোচনায় আসেন। ওই কর্মসূচিতে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকসহ আইসার অন্য নেতারাও অংশ নেন। অনশন চলাকালে অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, জেএনইউ ছাত্র সংসদের কার্যালয় ২৪ ঘণ্টা খোলা থাকে। পুলিশ চাইলে সেখানে এসে তার সঙ্গে দেখা করতে পারে, কিন্তু তার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হয়রানি করার প্রয়োজন নেই।

তার দাবি, রোববার মধ্যপ্রদেশের নারসিংহপুর জেলার বান্দারবাররু গ্রামে পুলিশ গিয়ে তার অবস্থান সম্পর্কে খোঁজখবর নেয়। এ ঘটনায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।

দানিশ আলির অভিযোগ, নিট আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কোনো এফআইআর (প্রথম তথ্য প্রতিবেদন) দায়ের না হওয়া সত্ত্বেও পুলিশ তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি আরও বলেন, পুলিশ তার বাবাকে ফোন করে আন্দোলনে জড়িত না হয়ে পড়াশোনায় মনোযোগ দিতে বলেছে।

তিনি বলেন, একই আন্দোলনে তার আরও অনেক সহযোদ্ধা অংশ নিলেও কেবল তাকেই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তার ভাষ্য, মুসলিম পরিচয়ের কারণেও তিনি আলাদাভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে থাকতে পারেন।

এ ঘটনায় মধ্যপ্রদেশ পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দানিশ আলী জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির সেন্টার ফর হিস্ট্রিকাল স্টাডিজে পিএইচডি করছেন। 

স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

বিষয় : ককরোচ আন্দোলন মুসলিম পরিচয়ে ভারতে হয়রানি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মুসলিম পরিচয়ের কারণে ককরোচ আন্দোলনের নেতা দানিশের পরিবারকে হয়রানি!

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x