দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন মিয়ানমারের রাষ্ট্রদূত।
বৈঠকে মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন নির্মাণের পুরোনো প্রস্তাবটি নতুন করে আলোচনায় আনার বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনাও পর্যালোচনার কথা জানানো হয়।
জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের মধ্যে বৈঠকের প্রস্তাব দেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী। তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি প্রয়োজনে নিজেও মিয়ানমার সফরে আগ্রহ প্রকাশ করেন।
আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় উত্থাপিত চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডরের বিষয়টিও উঠে আসে। মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে গ্যাস পাইপলাইন স্থাপন করা গেলে ওই করিডরের কার্যকারিতা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক এবং জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
মিয়ানমারের রাষ্ট্রদূত এ বিষয়ে অগ্রগতি আনতে বাংলাদেশ–মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানিসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎসচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।
স্কাই টাইমস/ এমএ/ ০২ আগস্ট
বিষয় : গ্যাস সংকট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬